মেহেরপুর নিউজ:
বর্ষার পূর্ণ মৌসুমে মেহেরপুরে এক পশলা বৃষ্টি। প্রচন্ড গরমের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। শুক্রবার দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হয়। ঋতু অনুযায়ী বর্ষাকাল।
বর্ষার আষাড় পেরিয়ে শ্রাবণের আজ ৭ তারিখ। কয়েক বছর পূর্বেও শ্রাবণ মাসে মেহেরপুরে প্রচণ্ড বৃষ্টিপাত হত। সেই সময় মেহেরপুরের মাঠ-ঘাট পানিতে থৈথৈ করত। কিন্তু গত বছরের ন্যায় এ বছরেও বর্ষাকালে বৃষ্টি খুব একটা হচ্ছে না।
অনাবৃষ্টির কারণে পাট চাষীরা তাদের পাট জাগ দিতে হিমশিম খাচ্ছেন। বর্ষার পূর্ণ মৌসুমেও মেহেরপুরে চাষীরা তাদের শ্যালো মেশিন দিয়ে চাষ কাজ করছেন। এদিকে শ্রাবণ মাস শুরুর পর থেকেই গরমের তীব্রতা বেড়েছে।লোড শুটিং শুরু হয়েছে। এরই মাঝে দুপুরের দিকে এক পশলা বৃষ্টি জনমনে স্বস্তি ফিরে এসেছে।