বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্বস্তির বৃষ্টি; বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

By মেহেরপুর নিউজ

September 02, 2022

মেহেরপুর নিউজ:

টানা কয়েকদিনের প্রচন্ড রোদ এবং ভ্যাপসা গরম শেষে মেহেরপুরে স্বস্তিদায়ক বৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরের দিকে টানা প্রায় ২ ঘন্টা বৃষ্টিপাত হয়। পবিত্র জুম্মার নামাজ শুরু হওয়ার আগেই হঠাৎ করে প্রচণ্ড মেঘ  দেখা দেয় মেহেরপুরের আকাশে। এবং তার পরপরই বৃষ্টি শুরু হয়।

কখনো হালকা, কখনো মাঝারি গড়নের বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে আসে। বৃষ্টি হওয়ার সময় প্রচন্ড শব্দে বজ্রপাত আঘাত হানে। এবং বিদ্যুৎ চমকাতে থাকে। টানা বৃষ্টিপাতের ফলে মেহেরপুরের বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে বজ্রপাতে ছোট খোকন ও শাহ আলম নামের ২ কৃষকের মৃত্যু হয়েছে।