মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ সেপ্টেম্বর: আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আওয়াজন করা হয়।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল,সদর উপজেলা নিবার্হী অফিসার নাজনিন সুলতানা,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম,উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা আনোয়ার কামাল,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা.এমএবাশার,সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন,জেলা তথ্য অফিসার এসএম রাহাত হাসনাত প্রমুখ।