মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ মার্চ: মেহেরপুর সালাত কায়েম পরিষদের উদ্যোগে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে মেহেরপুর সালাত কায়েম পরিষদের সভাপতি প্রভাষক মাও.জহিরুল ইসলাম স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন। উদ্বোধনী দিনে দু’টি গ্রæপে দক্ষিন পাড়া একাদশ ও একটি গ্রুপে উত্তরপাড়া একাদশ জয়লাভ করেছে। খেলায় ক গ্রুপে দক্ষিনপাড়া একাদশ দক্ষিন পাড়া একাদশ ৬১ রানে উত্তরপাড়া একাদশকে খ গ্রুপে দক্ষিন পাড়া একাদশ ৮ উইকেটে উত্তরপাড়া একাদশকে এবং গ গ্রæপে দক্ষিনপাড়া একাদশ ১০ উইকেটে উত্তরপাড়া একাদশকে পরাজিতকরে।
ক গ্রুপের খেলায় দক্ষিন পাড়া একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। রাব্বি দলের পক্ষে ৩৪ রান করে। জবাবে খেলতে নেমে উত্তরপাড়া একাদশ ১৪ ওভার ৩ বলে ৮৯ রান করে সবাই আউট হয়েযায়।নাহিদ দলের পক্ষে ২৮ রান সংগ্রহ করে। একই মাঠে অনুষ্ঠিত খ গ্রæপের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৩ রান করে। কৌশিক ১৫ রান করে। জবাবে খেলতে নেমে ৫ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যেপৌছে যায়। মোমিন দলের পক্ষে ২৮ রান করে। এদিকে গ গ্রæপের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে উত্তরপাড়া ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৫ রানসংগ্রহ করে। রিমন দলের পক্ষে ৩২ রান করে। জবাবে খেলতে নেমে দক্ষিনপাড়া একাদশ২ওভার ৩বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলেরতৌফিক ও রবি উভয়ে ২৩ রান করে।