খেলাধুলা

মেহেরপুরে স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মার্চ: মেহেরপুর পৌর ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে  রোববার রাতে মেহেরপুর পৌর ব্যাডমিন্টন কোর্টে স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ আবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় সেখানে পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাদাত আহমেদ, মোস্তাকুর রহমান তুষার, আব্দুর রউফ, ইয়ানুচ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নিচ্ছে।