মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ওসমান গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, আমাম হোসেন মিলু, মফিজুর রহমান প্রমূখ।