বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্বাধীনতা হোমিও প্যাথিক চিকিৎসক পরিষদের আত্মপ্রকাশ

By মেহেরপুর নিউজ

March 23, 2018

মেহেরপুর নিউজ, ২৩ মার্চ: মেহেরপুরে স্বাধীনতা হোমিও প্যাথিক চিকিৎসক পরিষদের আত্মপ্রকাশ করা হয়েছে।

শুক্রবার এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা. রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন শাহীন উদ্দিন, ডা. এম শাজাহান শান্তি, হাবিবুর রহমান, সাদিকুজ্জামান।

পরে আলোচনার মাধ্যমে ডা. রবিউল ইসলামকে আহবায়ক করে মেহেরপুরে স্বাধীনতা হোমিও প্যাথিক চিকিৎসক পরিষদের আত্মপ্রকাশ করা হয়।