বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মতবিনিময় সভা, এমপি তাজউদ্দিন খানের আহ্বান

By Meherpur News

April 25, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান।

শনিবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাজউদ্দিন খান বলেন, “আপনারা যারা সেবার ব্রত নিয়ে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন, আপনাদের কাছ থেকে মানুষ যেন প্রত্যাশিত সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. সাজ্জাদ হোসেন, মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুস সালাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম, জেলা রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল ইসলামসহ আরও অনেকে।