বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 03, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সেভদি চিলড্রেনের আয়োজনে বিদ্যালয়ে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  কর্মশালায় ১৩টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ২৬ জন শিক্ষক অংশগ্রহন করেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার  মনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন সেভদি চিলড্রেনের প্রজেষ্ট অফিসার সাহিনা আক্তার। বক্তব্য রাখেন প্রধান শিক্ষকক ওমর আলি, আবু লায়েছ লাবলু ,সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সেভদি চিলড্রেনের ডিপিএম ডাক্তার রমেন্দ্র নাথ মল্লিক।