বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতার শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

December 27, 2019

মেহেরপুর নিউজ: মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি উদ্যোগে সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী তাতি লীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আজিজুল হক, আব্দুল হান্নান, শাহাবুদ্দিন, নয়ন হাবিব প্রমুখ। পরে সেখানে শীতার্তদের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়।