অন্যান্য

মেহেরপুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে ২০১৩-১৪ অর্থবছরের চেক প্রদান

By মেহেরপুর নিউজ

August 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডটকম, ১৮ আগষ্ট: বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ২০১৩-১৪ অর্থ বছরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন ২৪ টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৭ লাখ ৮৮ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় সেখানে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।