মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে চেক বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ১২ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়ার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। অনুদান প্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১৮টি, গাংনী উপজেলায় ২১টি এবং মুজিবনগর উপজেলায় একটি রয়েছে।
“ক”ক্যাটাগরি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৪০ হাজার “খ” ক্যাটাগরি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৩০ হাজার এবং “গ” ক্যাটাগরি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে যে সমিতিকে অনুদান দেয়া হয়েছে সেগুলো হল কেশব পাড়া অনির্বাণ মহিলা কল্যাণ সমিতিকে ৪০ হাজার টাকা, মুখার্জি পাড়া পুনর্ভবা মহিলা কল্যাণ সমিতিকে ৩০ হাজার টাকা, আমঝুপি অঙ্গনা নারী উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সমিতিকে ৪০ হাজার , বামন পাড়া সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিসকে ৪০ হাজার , বাড়িবাঁকা নারী ও শিশু উন্নয়ন সংস্থাকে ৩০ হাজার , পিয়াদা পাড়া উদ্যোগ মাল্টিপারপাস সোসাইটিকে ৩০ হাজার, চক্রপাড়া কনক মহিলা উন্নয়ন সংস্থাকে ২৫ হাজার, বামনপাড়া প্রতিবন্ধী মহিলা উন্নয়ন ফাউন্ডেশনকে ২৫ হাজার, শোলমারী রজনী মহিলা ও শিশু কল্যাণ সমিতিকে ৪০ হাজার, মুখার্জিপাড়া মা মহিলা উন্নয়ন সংস্থাকে ২৫ হাজার, মেহেরপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামকে ৩০ হাজার, হঠাৎপাড়া স্বপ্ন মহিলা কল্যাণ সমিতি থেকে ২৫ হাজার, দিঘিরপাড়া হাবিবা নারী কল্যান সমিতিকে ৩০ হাজার , নতুন শেখপাড়া ময়ামারী সড়ক মেহেরপুর বঞ্চিত নারী সংঘ কে ৪০ হাজার, মেহেরপুর অপরাজিতা নারী ও শিশু কল্যাণ সংস্থাকে ২৫ হাজার, কুলবাড়িয়া জ্যোতি নারী ইউনিয়ন সংস্থাকে ৩০ হাজার, আমঝোপি সমাহার নারী কল্যাণ সমিতিকে ৪০ হাজার এবং চক্রাপাড়া অনন্যা মহিলা ও শিশু কল্যাণ সংস্থা কে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
গাংনী উপজেলার গাড়াডোব নারী কল্যাণ সমিতিকে ২৫ হাজার, গাংনী ভিটাপাড়া নারী কল্যাণ সমিতিকে ২৫ হাজার, নিত্যা নন্দপুর পাকুড়িয়া নারী কল্যাণ সমিতিকে ২৫ হাজার, বামুন্দী সূর্যমুখী মহিলা কল্যাণ সমিতিকে ৩০ হাজার, মানিকদিয়া মিনাপাড়া নারী কল্যাণ সমিতিকে ২৫ হাজার, চ্যাংগাড়া আলোর দিশারী মহিলা কল্যাণ সমিতিকে ২৫ হাজার, কল্যাণপুর পল্লী উন্নয়ন মহিলা সমিতিকে ৩০ হাজার, বাদিয়াপাড়া সকিনা সেবা মহিলা উন্নয়ন সংস্থাকে ২৫ হাজার, অলি নগর মাও সাধনা দুস্থ নারী কল্যাণ সংস্থাকে ৩০ হাজার, যুগিন্দা মা ও মুন্না নারী পল্লী উন্নয়ন সংস্থাকে ৩০ হাজার, নিশিপুর মাতৃ কল্যাণ কেন্দ্রকে ৪০ হাজার, ধানখোলা প্রগতি নারী জাগরণ সংস্থাকে ২৫ হাজার, পূর্ব মালসহ প্রভাতী মহিলা কল্যাণ সমিতিকে ২৫ হাজার, মহিষখোলা প্রতিরোধ মহিলা উন্নয়ন সমিতিকে ৪০ হাজার, লক্ষীনারায়নপুর ধলা আলোর ঠিকানা মহিলা কল্যাণ সমিতিকে ৩০ হাজার, দেবীপুর আশার আলো মহিলা কল্যাণ সংস্থাকে ২৫ হাজার, রাধাগোবিন্দপুর ধলা নেকজান ধলা মহিলা কল্যাণ সমিতিকে ৩০ হাজার, রায়পুর আত্মপ্রত্যয় নারী কল্যাণ সমিতিকে ৩০ হাজার, সাহারবাটি দীপশিখা নারী কল্যাণ সংস্থাকে ২৫ হাজার, চিৎলা রূপন্তি নারী কল্যাণ সংস্থাকে ৩০ হাজার, চৌগাছা আদর্শ মহিলা কল্যাণ সমিতিকে ৪০ হাজার এবং মুজিবনগর উপজেলার মোনাখালী পল্লী সমাজ মহিলা সংস্থাকে ৪০ হাজার টাকার অনুদানের চেয়ে প্রদান করা হয়।