বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে “স্মার্ট বাংলাদেশ” প্রচারণায় গণসংযোগে প্রফেসর আবদুল মান্নান

By মেহেরপুর নিউজ

October 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার বিকাল থেকে প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার গোপালপুর, কাজীপাড়া, ট্যাংগার মাঠ, বাবুরপাড়া, সুবিদপুর ও ঝাউবাড়িয়া গ্রামে গণসংযোগ করেন।

গণসংযোগ কালে প্রফেসর আব্দুল মান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে “স্মার্ট বাংলাদেশ” আগামীর পথে বিশ্ব মানচিত্রে অভিভূত সাফল্য তুলে ধরতে সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে অন্যদের মধ্যে খালেদুজ্জামান খাঁন ডালিম, হুমায়ূন কবির বাবু, সাজেদুর রহমান সাজু, মির্জা গালিব উজ্জ্বল,মিরাজুল ইসলাম, সেলিম রেজা, শেরেফুল ইসলাম, রকিবুল ইসলাম বাবু, নয়ন আহামেদ, মিঠু, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন রাজু, আব্বাস উদ্দিন, শেখ কায়সার হামিদ বুলবুল,ইকবাল হোসেন, আসাব উদ্দিন, মতিয়ার, বকুল আহামেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।