মেহেরপুর নিউজ:
মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান গণসংযোগ করেছেন। মঙ্গলবার বিকাল থেকে প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার রায়পুর, কোলা, দফরপুর, চাঁদবীল, ময়ামারী গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে “স্মার্ট বাংলাদেশ” আগামীর পথে বিশ্ব মানচিত্রে অভিভূত সাফল্য তুলে ধরতে সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে অন্যদের মধ্যে খালেদুজ্জামান খাঁন ডালিম, হুমায়ূন কবির বাবু, সাজেদুর রহমান সাজু, মির্জা গালিব উজ্জ্বল,মিরাজুল ইসলাম, সেলিম রেজা, শেরেফুল ইসলাম, রকিবুল ইসলাম বাবু, নয়ন আহামেদ, মিঠু, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন রাজু, আব্বাস উদ্দিন, শেখ কায়সার হামিদ বুলবুল,ইকবাল হোসেন, আসাব উদ্দিন, মতিয়ার, বকুল আহামেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।