বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সৎ ভাই ও ভাবির হাতে এক গৃহবধূ আহত

By মেহেরপুর নিউজ

July 31, 2021

মেহেরপুর নিউজ:

গাছ কাটার প্রতিবাদ করতে গিয়ে জেসমিন আক্তার নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে সৎ ভাই ও ভাবি। শনিবার মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত জেসমিনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।আহতদের জেসমিন আক্তার গহরপুর স্কুলপাড়ার স্বপন স্ত্রী।

জানা গেছে ঘটনার দিন স্বপন আলীর সৎ ভাই জামাত আলীর ছেলে শান্তি জেসমিনদের লাগানো আম গাছ কেটে ফেলছে এমন খবর পেয়ে জেসমিন গাছ কাটার প্রতিবাদ করতে যায়। ওই সময় শান্তি ও তার স্ত্রী হামিদা খাতুন জেসমিনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।