মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ সেপ্টেম্বর: মেহেরপুর শহরের কোর্ট মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাই-সাইকেলের ধাক্কায় বিশিষ্ট ঠিকাদার ,মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জে আর পরিবহনের মালিক জহুরুল মিয়া (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার কওে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে শহরের কোর্ট মোড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরিত দিক থেকে একটি বাইসাইকেল বিশিষ্ট ঠিকাদার, বাস মালিক সমিতির সভাপতি ও জে আর পরিবহনের মালিক জহুরুল মিয়া কে ধাক্কা দিলে জহুরুল মিয়া রাস্তার উপরে ছিটকে পরে গিয়ে তার ডান পা ভেঙ্গে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে জানান, জহুরুল মিয়ার ডান পায়ের হাটুর নিচের হাড় ভেঙ্গে গেছে । উন্নত চিকিৎসার জন্য তাবে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।