মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ সেপ্টেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে সড়ক দুর্ঘটনায় রাজ্জাক (৪৫) নামে একজন মারাত্মক আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়,সোমবার বিকেল ৫টার দিকে মোনাখালী নওদাপাড়া গ্রামের চাঁদ আলী মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক দারিয়াপুর বাজারে বাজার করে রাস্তা পার হচ্ছিল। এসময় সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের ট্রলি চালক রেজাউলের ছেলে আব্দুল দ্রুত গতিতে মুজিবনগর থেকে বাড়ি ফিরছিল। এসময় ঘটনাস্থলে রাজ্জাককে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। রাজ্জাক মারা গেছে ভেবে ট্রলি চালক ট্রলি ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসি আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।