মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় নাহিদ (৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নাহিদ দরবেশপুর প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানিয়রা জানান, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দরবেশপুর গ্রামের সাজেদুলের ছেলে দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র নাহিদ স্কুল ছুটির পড়ে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ক পার হওয়ার সময় মেহেরপুর সদর উপজেলার মোনাখালী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মিল্টন মটরসাকেল যোগে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে নাহিদ কে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় মটরসাইকেল চালক গুরুতর আহত হলে স্থানিয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে । হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আহত মিল্টনকে রাজশাহী মেডিকেল কলেজে রের্ফাড করে।