টপ নিউজ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, আহত আরেকজন

By Meherpur News

March 29, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইটবোঝাই ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ইমন (নাম) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাগর আহমেদ আহত হয়েছেন। রবিবার দুপুরে মেহেরপুর শহরের সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন শহরের বোসপাড়ার বাবলু হোসেনের ছেলে। আহত সাগর আহমেদ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কচুয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

জানা গেছে, ঘটনার সময় সাগর আহমেদ ও ইমন মোটরসাইকেলে করে মুজিবনগর দিক থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। সড়ক ও জনপদ বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা ইমন ছিটকে পড়ে যান।

এ সময় একই দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

আহত সাগর আহমেদ চিকিৎসাধীন