বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু আহত

By মেহেরপুর নিউজ

June 01, 2017

মেহেরপুর নিউজ, ০১জুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় রাজন আলী (৬) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রাজন আলী শোলমারী গ্রামের সামাদুল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় রাজন তার নিজ গ্রাম শোলমারী থেকে নানা বাড়ি বন্দর যাওয়ার পথে বন্দর মোড়ে মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে আহন হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করে।