বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু আহত

By মেহেরপুর নিউজ

February 12, 2018

মেহেরপুর নিউজ, ১২ ফেব্রুয়ারী: মেহেরপুর সদর উপজেলার কদমতলা খোকশা গ্রামে স্যালো ইঞ্জিন চালিত আলগামন থেকে পড়ে হালিম নামের ২ বছরের এক শিশু আহত হয়েছে।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় কদমতলা খোকশা গ্রাম থেকে স্যালো ইঞ্জিন চালিত আলগামন শিশু হালিম তার মায়ের সাথে পাশ্ববর্তি গ্রামে যাচ্ছিলেন। এসময় আলগামন উল্টে পড়ে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করা হয়।