বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক বাক প্রতিবন্ধী আহত

By মেহেরপুর নিউজ

May 30, 2018

মেহেরপুর নিউজ,৩০ মে: মেহেরপুর সদর উপজেলার যতারপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় কচিমদ্দিন (৭০) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে যতারপুর-মেহেরপুর সড়কে রাস্তা পার হওয়ার সময় অপরদিক থেকে আসা একটি পাখি ভ্যান (মেহেরপুর- ছ-১১-০০৪৭) বাক প্রতিবন্ধী কচিমদ্দিন কে জোড়ে ধাক্কা মারলে সে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।