বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু আহত

By মেহেরপুর নিউজ

August 29, 2018

মেহেরপুর নিউজ, ২৯ আগষ্ট: মেহেরপুর শোলমারী সড়কের কায়েম কাটার মোড়ে আলগামন উল্টে মা ও শিশু আহত হয়েছে। তাদের মেহেরপুর থেকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে। বিকালের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে সদর উপজেলার মনোহরপুর গ্রামের আলী হোসেনের স্ত্রী মনোয়ারা তার শিশুপুত্র সহ আলগামনযোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় তারা আহত হয়। আহতদ্বয়কে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর কুষ্টিয়া রেফার্ড করা হয়।