মেহেরপু নিউজ ২৪ ডট কম,১৩ মে: মেহেরপুর শহরের বড়বাজার চৌরাস্তার মোড়ে বাইসাইকেল ও মটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে উকিল (৪৫) নামের এক ব্যাক্তি আহত হয়েছে । বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে । হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান আহত উকিলের অবস্থা এখন আশংকা মুক্ত। জানাগেছে, শনিবার রাত ৮টার দিকে বড়বাজার চৌরাস্তার মোড়ে কাথুলি সড়কের দিক থেকে আসা একটি বাইসাইকেল চৌরাস্তার নামক স্থানে পৌছালে বড়বাজারের ভিতর থেকে আসা একটি মটরসাইকেল মোড় ঘুরতে গিয়ে বাইসাকেলের সাথে সজোরে ধাক্কা দিলে বাইসাইকেল চালক শহরের দিঘীর পাড়ার আজরের ছেলে উকিল রাস্তার উপর ছিটকে পড়ে। পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।