বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায এক মহিলা আহত

By মেহেরপুর নিউজ

January 04, 2013

রাশেদ খান, মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৪ জানুয়ারী: মেহেরপুর-মহাজনপুর সড়কের যতারপুর ও কোমরপুরের মধ্যবর্তীস্থানে সড়ক দূর্ঘটনায রেখা(৫৫) নামের এক মহিলা আহত হয়েছে। আহত রেখা মেহেরপুর শহরের ঘোষপাড়ার আব্দুল মতিনের স্ত্রী। জানা যায়, আজ শুক্রবার শেষ বিকালে মেহেরপুর থেকে একটি মিশুকে চড়ে আব্দুল মতিনেরস্ত্রী রেখা মহাযনপুরে মেয়ের বাড়ী যাচ্চিল।যাওয়ার পথে মিশুকটি কোমরপুর- যতারপুরসড়কের মাঝামাঝি স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে অপরদিক থেকে আসা একটি আলগামনেরসাথে  ধাক্কা মারে। এ সময় মিশুকে থাকা রেখা রাস্তায় ছিটকে পড়ে যায়।এতেতার ডান হাত ভেঙ্গে যায়।পরে স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে  মেহেরপুর জেনারেল হাসপাতালে  ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,তার ডান হাত ভেঙ্গে গেছে।সেরে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে।