মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:
মেহেরপুর আমদহ সড়কে পাওয়ার ট্রিলারের ধাক্কায় এক মোটর সাইকেল চালক মারাত্মক আহত হয়েছে। সোমবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, আমদহ গ্রামের রমসজান আলীর ছেলে ওসমান (৩০) মোটর সাইকেল যোগে মেহেরপুর আসার সময় বিপরীতগামী একটি পাওয়ার ট্রিলারের সাথে ধাক্কা লাগে এসময় মোটর সাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে রাসৱার পাশে উল্টে পড়ে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।