মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মার্চ: মেহেরপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনের সড়কে যাত্রীবাহী ধাক্কায় ২৪ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রব্বানী (১১)। মৃত্যুও সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্দ্ধ্যায় তার লাশ এ্যাম্বুলেন্স য়োগে রাজধানী থেকে নিজ বাড়ি ষ্টেডিয়াম এসে পৌছে। এশা’র নামাজের পর জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। জানা গেছে, এ আর বি কলেজের সাবেক অধ্যক্ষ মেহেরপুর শহরের ষ্টেডিয়াম পাড়ার আনোয়ারুজ্জামান মুকুলের ছেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রব্বানী (১১) স্কুল থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার সময় অপরদিক থেকে আসা এশটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে সে ছিটকে পরে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।