মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জুন: মেহেরপুর স্টেডিয়ামপাড়া সড়কে ২টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে স্টেডিয়ামপাড়ার আব্দুস সালামকে (৪০) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। দূর্ঘটনায় মোটর সাইকেল ২ টির ব্যাপক ক্ষতি হয়েছে।