বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত- ৩

By মেহেরপুর নিউজ

October 25, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ অক্টোবর:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-খোকসা সড়কে মোটর সাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিপ্লবকে (৩০) প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা রেফার করা হয়েছে। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের ময়নুদ্দিনের ছেলে বিপ­ব, সেদুর ছেলে মঈনুলসহ (২৮) ৩ যুবক আমঝুপি থেকে বাড়ি ফেরার পথে বিপরীতগামী একটি আলগা মনের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলের ৩ যাত্রী আহত হয়।