মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ অক্টোবর:
মেহেরপুর হোটল বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি গোলাম রহমান সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। তাকে ঢাকা রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালের দিকে মেহেরপুর শহরের পৌর গোরস্থানের সামনে। জানা যায়, ঘটনার দিন ফজরের নামাজ পড়ে মেহেরপুর হোটল বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি গোলাম রহমান কবর জিয়ারতের জন্য মেহেরপুর পৌর গোরস্থানে যান। কবর জিয়ারত শেষে তিনি মোটর সাইকেলে করে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে একটি মাইক্রোবাস তার মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার করেন।