বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় ২ যুবক আহত

By মেহেরপুর নিউজ

April 26, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ এপ্রিল: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অয়ন ফিলিং স্টেশনের অদূরে সড়ক দুর্ঘটনায় নয়ন ও সজল নামের ২ যুবক আহত হয়েছে।  আহতরা হলেন,বোস পাড়ার তজিবারের ছেলে নয়ন (২০) ও কমলের ছেলে সজল (১৮)। মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান,আহত নয়নের মাজার মাংস নাই তার অবস্থা আশংকাজনক এবং সজলের অবস্থা এখন  আশংকামুক্ত । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত ৮টার দিকে মেহেরপুর শহরের বোস পাড়ার তজিবারের ছেলে নয়ন (২০) ও কমলের ছেলে সজল (১৮) সদর উপজেলার আমঝুপি থেকে ব্যাক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে মেহেরপুরে আসার পথে অয়ন ফিলিং ষ্টিশনের অদূরে  ঝড়ে পড়ে থাকা একটি গাছের সাথে সজরে ধাক্কা মারে। মোটরসাইকেল সহ দু’জন সড়কের পাশে ছিটকে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌছে এবং তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।