মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ সেপ্টেম্বর: মেহেরপুর-কাথুলী সড়কের মনোহরপুর নামক স্থানে মটর সাইকেলের ধাক্কায় রাকিবুল (১২) নামে এক স্কুল ছাত্র মারাত্মক আহত হয়েছে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনালেল হাসপাতালে ভর্তি করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেল ৬টার সময় সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হাফিজুল হকের ছেলে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র রাকিবুল ইসলাম স্কুল শেষে কোচিং কওে সাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় সে মেহেরপুর-কাথুলী সড়কের মনোহরপুর নামক স্থানে পৌছালে পিছন থেকে যাওয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় সে সড়কে ছিটকে পড়লে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে পথচারী বকুল নামে একজন তাকে অচেতন অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, তার মাথায় প্রচন্ড আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এবং ১০-১২টি সেলাই দিতে হয়েছে । তার অবস্থা আশংকাজনক।