মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার খোকসা- আমঝুপি সড়কের মাঝামাঝি স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের বিল্ডিংয়ের সাথে সরাসরি ধাক্কা মারায় মোটর সাইকেল চালক ও অরোহী দুজনেই আহত হয়েছে। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, আজ সন্ধ্যা ৭ টার সময় খোকসা থেকে মোটর সাইকেল যোগে চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রামের মালেকের ছেলে সবুজ ও পাবনা বেড়া উপজেলার খানপুরা গ্রামের বটুর ছেলে হামিদ আমঝুপির ঠিকাদার আনিসুরের কাছে আসছিলো। পথিমধ্যে খোকসা- আমঝুপি সড়কের মাঝামাঝি
স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি বিল্ডিংয়ের সাথে ধাক্কা মারে। এত মোটর সাইকেল থেকে তারা দু’জনেই ছিটেকে পড়ে মারাতœক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত দুজনের অবস্থা আশংকামুক্ত হলেও তাদের ক্ষত সারতে বেশ কিছুদিন সময় লাগবে।