বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি আহত

By মেহেরপুর নিউজ

November 07, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ নভেম্বর: মেহেরপুর শহরের কাথুলী সড়কে সার বোঝাই একটি আলগামন উল্টে আব্দুল বারি (৩৫) নামের এক আলগামন চালক আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেহেরপুরে জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহত আলগামন চালক বর্তমানে আশংকামুক্ত। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের ছয়রুদ্দিনের ছেলে আব্দুল বারি মেহেরপুর শহর থেকে সার কিনে আলগামনে করে নিজ গ্রামে ফেরার পথে কাথুলী সড়কের কায়েম কাটার মোড়ে পৌঁছালে তার আলগামনের একটি চাকা ফেটে যায়। আলগামনটি উল্টে গেলে চালক আব্দুল বারি আহত হন।