মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগষ্ট:
মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে ট্রাকের ধাক্কায় আলমসাধু চালক সহ ২জন আহত হয়েছে । জানাগেছে, আজ বৃহম্পতিবার মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মহির উদ্দীন এর ছেলে আনিস পাট বোঝায় আলমসাধু নিযে চুয়াড়াঙ্গার কুলপালা যাওয়ার সময় পথের ম্যধ্যে সদর উপজেলার বারাদীর কাছে পৈাছালে বিপরীত দিক থেকো আসা একটি ট্রাক আলমসাধুকে ধাক্কা দিলে আলমসাধুটি উল্টিযে যায। এসময় চালক আলিম এবং লিটন আহত হয় ।আহত ২ জনকে মেহেরপুর সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।