বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত ৩

By মেহেরপুর নিউজ

November 08, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর:

মেহেরপুরের গাংনী উপজেলার নও পাড়ায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ৩ জন আহত হয়েছ। আহতরা হলো গাংনীর হিজুলবাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে কামাল,জবান আলীর ছেলে নজরুল এবং আরজ আলীর ছেলে রাজ্জাক। আহতদের মধ্যে কামাল মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

জানা গেছে,আজ শুক্রবার বিকালের দিকে গাংনীর হিজুলবাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে কামাল,জবান আলীর ছেলে নজরুল এবং আরজ আলীর ছেলে রাজ্জাক একই মোটর সাইকেলে মেহেরপুরে আসছিলো। পথিমধ্যে নওপাড়ায় অসার পথে চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে  ৩ জনই আহত হয়।পরে তাদের উদ্ধার করে মেহরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।