মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৮ মার্চ: মেহেরপুর পৌর এলাকার দিঘীরপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় দিশা (৫) নামের শিশু আহত হয়েছে। আহত দিশা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর পৌর এলাকার দিঘীরপাড়ার মতিয়ার রহমানের শিশু কন্য রাস্তা পার হতে গেলে অপরদিকে থেকে অঅসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।