অন্যান্য

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় এক মহিলা আহত

By মেহেরপুর নিউজ

June 21, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুন: মেহেরপুর মহাজনপুর সড়কে নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে লিপিয়ারা (২০) নামের এক মহিলা আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের শুকচাঁদ আলীর মেয়ে লিপিয়ারা একটি ইজিবাইক যোগে মহাজনপুর যাওয়ার পথে মেহেরপুর মহাজনপুর সড়কের নুরপুরে বিপরিতগামী একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে । এতে লিপিয়ারা আহত হয় । তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।