মেহেরপুর নিউজ:
মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হয়েছে। রবিবার বিকালে এ সড়ক দুঘটনা ঘটে। আহতরা হলো মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবলু (৪৭) ও তার ছেলে সাগর (২২), মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের ভনার ছেলে হাসান (৩৫) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন (২৮)।
স্থানীয়রা জানায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল কলেজের সামনে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি মটোর সাইকেলের চালক ও আরোহীরা ছিটকে পরে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে সাবেক কাউন্সিলর বাবলুর ছেলে সাগর ও নজরুল ইসলামের ছেলে সুমননের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।