মেহেরপুর নিউজ,১৭ মে: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় হাসান নামের এক ছাত্র আহত হয়েছে। আহত হাসান মদনাডাঙ্গার গ্রামের জব্বারের ছেলে । সে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। জানা গেছে, রোববার বিকালের দিকে সাইকলে যোগে গোপালপুর থেকে মদনাডাঙ্গার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।