মেহেরপুর নিউজ,০৬ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার বারাদি কোল্ড ষ্টোরের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় আনারুল ইসলাম (৩২) নামের এক সব্জী ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সব্জী ব্যবসায়ী সদরের কলাইডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বাজার থেকে সব্জী কিনে গ্রামে গ্রামে বিক্রি করে সংসার পরিচালনা করতেন।
নিহত রাজ্জাকের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭ টার দিকে আনারুল ইসলাম কলাইডাঙ্গার বাড়ি থেকে সাইকেলযোগে মেহেরপুরে সব্জী কেনার জন্য যাচ্ছিলেন। এ সময় তিনি বারাদি কোল্ড ষ্টোরের কাছে পৌছালে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর গামী একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা খারাপ হতে থাকলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। পরিবারের লোকজন তাকে একটি এ্যা¤^ুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে বিকাল ৫ টার দিকে আরিচা ঘাট পার হয়ে কিছুদুর পৌছানোর পর সে মারা যায়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।