মেহেরপুর নিউজ,২১ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের খালপাড়া মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল হক (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তিন যুবক। নিহত রেজাউল হক উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মুলাম হোসেন কারিগরের ছেলে। শনিবার সকাল ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।স্
থানীয়রা জানান, রেজাউল হক তার নিজ বাড়ি থেকে ফসল দেখতে মাঠে যাওয়ার উদ্যোশে সড়ক ধরে হাটছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রতগামি একটি মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মটরসাইকেলের চালক ইমন হোসেন সহ তার সহযোগী নাইম হোসেন ও সজিব আলীও সড়কে ছিটকে পড়ে আহত হন। আহতদের মধ্যে নাইমের অবস্থা আশংকাজনক হওয়া তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।