মেহেরপুর নিউজ, ১৮ মার্চ: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আরো দুই যুবলীগ কর্মী নিহত হযেছে। এ নিয়ে নিহতের সংখ্যা ছয়জনে দাড়ালো। মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেলে কলেজে যাওয়ার পথে ঐ দুজনের মূত্যু হয়। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে নাটোরে সোহরাব এবং ১১ টার সময় রাজশাহীর পুঠিয়া নামক স্থানে মিঠুনের মৃত্যু হয় বলে জানাগেছে। উল্লেখ্য বৃহস্পতিবার বিকালে জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস উপলক্ষে মুজিবনগর উপজেলার বাগোয়ান থেকে আগত মেহেরপুর জেলা শহরে আনন্দ মিছিল শেষে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনযোগে বাড়ি ফেরার পথে মেহেরপুরের মুজিবনগর সড়কের চকশ্যমনগর গ্রামে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেয়ার পর তিনজন নিহত হয়।