বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত শিশুর মৃত্যু।। গরু বোঝায় ট্রলি উল্টে আহত-৬॥ আহত দু’টি গরু জবাই

By মেহেরপুর নিউজ

November 23, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর সদর উপজেলার  চাঁদপুরের কাছে গরু বোঝায় ট্রলি উল্টে ৬ ব্যাপারি আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার ময়ামারী গ্রাম থেকে একদল ব্যাপারি  ট্রলি বোঝাই গরু নিয়ে চুয়াডাঙ্গার ডুগডুগির হাটের উদ্দেশ্যে রওনা দেয়ার পর ট্রলিটি সদর উপজেলার চাঁদপুরের কাছে পৌঁছুলে বিপরীতগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ট্রলি চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ট্রলিটি রাসৱার পাশে উল্টে যায়। এতে ময়ামারী গ্রামের গোলামের ছেলে আবুল কালাম (৬০), বিসৱর আলীর ছেলে জাহাঙ্গীর (৪০), একার মন্ডলের ছেলে ছালামত (৬২), চাঁদ আলীর ছেলে মিয়ারুল (৪০), জহুরুল (৩৮) এবং মেহেরপুর শহরের হান্নানের ছেলে ফিরোজ (২৫) আহত হয়। তাদেরকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দূর্ঘটনায় দু’টি গরু মারাত্মক আহত হলে গরু দু’টি সাথে সাথে জবাই করা হয়।

এদিকে  গত রোববার দুপুরে সড়ক দূর্ঘটনায় আহত মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে মুন (৫) গতকাল সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে রাসৱার ধারে খেলা করার সময় আশরাফপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে জনি (২০) বেপরোয়া ভাবে  মোটর সাইকেল চলিয়ে আসার সময় ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। তাকে  আশংকা জনক অবস্থায় প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা রেফার করেছিলেন। মুনের মৃত্যুর খবর শুনে মোটর সাইকেল চালক ঘাতক জনিপালিয়ে গেছে।  শেষ খবর পাওয়া পর্যনৱ মামলার প্রস্তুতি চলছিল।