অন্যান্য

মেহেরপুরে সড়ক নিরাপত্তা ও দূর্ঘটনা হৃাসের লক্ষ্যে গাড়ি চালকদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ মার্চ: বিআরটিএ’র উদ্যোগে সড়ক নিরাপত্তা ও দূর্ঘটনা হৃাসের লক্ষ্যে গাড়ি চালকদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর সার্কিট হাউস মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএ’ ইঞ্জিন বিভাগের উপপরিচালক এসএম মাসুদুল আলম। বক্তব্য রাখেন সহকারী পরিচালক সুব্রত কুমার দেবনাথ, মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু হানিফ বাবু, প্রশিক্ষক জাকির হোসেন, এনামুল হক ইমন, হুমায়ন কবির, মনির হোসেন প্রমুখ।