বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়র দূর্ঘটনায় দু’জন সাইকেল আরোহী আহত

By মেহেরপুর নিউজ

June 26, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুন:

মেহেরপুর শহরের গড় পাড়ায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারাত্নক আহত হয়েছে দু’সাইকেল আরোহী। আহতরা হলেন,মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের মন্টুর ছেলে তানভির(৪) এবং একই গ্রামের মিনারুলের ছেলে আলামিন(১৬)। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন,আহতদের অবস্থা আশংকামুক্ত।

জানা যায়,আজ ২৬ জুন শনিবার দুপুরের পরে শহরের গড় পাড়া-বাসষ্ট্যান্ড বাইপাস সড়কে সাইকেল ও মোটরসইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ লাগে। সংঘর্ষে দু’জন সাইকেল আরোহী ছিটকে দুরে পড়ে যায়। পথচারীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।