মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ এর নির্মাণ করার লক্ষ্যে কার্যক্রমের প্রারম্ভে ফিজিবিলিটি টেস্ট এর অংশ হিসেবে সয়েল টেস্ট ও ডিজিটাল সার্ভে কার্যক্রম শুরু করা হয়েছে।
ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন (আইআইএফসি)একটি প্রতিনিধি দল সয়েল টেস্ট ও ডিজিটাল সার্ভে কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
যুগ্ম পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো: মাইন উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন। শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ এর নির্মাণ করার মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সংলগ্ন সরকারি প্রায় ৩ একর জমি ঠিক করা হয়েছে।