বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হত্যার রহস্য উদঘাটনে ডিবির ওসিকে পুরস্কৃত

By মেহেরপুর নিউজ

June 17, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দিতে সুন্দরী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মুখ্য ভূমিকা পালন করায় ডিবির ওসি জুলফিকার আলী কে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপার এসএম মুরাদ আলী উপস্থিত থেকে ডিবির ওসি জুলফিকারের হাতে পুরস্কার তুলে দেন। এসময় ডিবির সকল সদস্যদেরকে তিনি ধন্যবাদ জানান। অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোঃ মুস্তাফিজুর রহমান, হাসিবুল আলম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।