মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের ভাইয়ের জামাই পরিচয় দিয়ে ও দৈনিক শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলি হোসেনের দশ লক্ষ টাকার চাঁদার দাবি ও হত্যার হুমকীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিউটি পার্লার ব্যবসায়ী নিলুফার ইয়াসমিন রুপা।
শুক্রবার সকাল ১১ টার দিকে মেহেরপুর শহরের রুপা এন্টার প্রাইজে এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন নিলুফা ইয়াসমিন রুপা।
সংবাদ সম্মেলনে নিলুফা ইয়াসমিন রুপা বলেন, গত ১১ আগস্ট দৈনিক শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী হোসেন আমাকে ফোন করে আমার সম্পদের হিসাব চেয়ে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে, তিন দিন সময় বেঁধেদেন। এর পর গত ১২ আগস্ট দৈনিক শ্যামবাজার পত্রিকার খুলনা বিভাগীয় চিফ ও জাতীয় সাংবাদিক সংস্থার মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, মেহেরপুর জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম আমার বাসায় এসে পাঁচ লক্ষা টাকা না দিলে আমার নামে সংবাদ পরিবেশনের ভয় দেখান। এর পর গত ১৬ আগষ্ট থেকে আমার নামে ধারাবাহিক সংবাদ পরিবেশন করতে থাকে।
আমি গত ১৮ আগষ্ট থানায় এজাহার দিলে মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোর্টে যাওয়ার পরামর্শ দেয়। এর পর আমি খুলনা সাইবার ট্রাইবুনালে একটা মামলা দায়ের করি যা প্রক্রিয়াধীন আছে।
৬ সেপ্টম্বর মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দ:বি আইনের ৪৯৯/৫০০/৫০১/৫০৬ ধারায় ৬ জনকে আসামি করে এক কোটি টাকা মানহানীর মামলা দায়েরও করেছি। এর পর শ্যাম বাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী হোসেন নিজেকে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের ভাইয়ের জামায়ের পরিচয়ে আমাকে খুন ও গুম করার হুমকী দিচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিলুফা ইয়াস মিন রুপা বলেন, তবে এর কোন তথ্য প্রমান আমার কাছে নেই। তিনি আইন প্রয়োগ কারি সংস্থার তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী এবিয়য়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কোন তালিকায় আমার নাম থাকলে আইন প্রয়োগ কারী সংস্থা সেটা ব্যবস্থা নেবে। আমার কোন শত্রু নাই। কিন্তু কেউ যদি আমার শত্রু এটা মনে করিয়ে দেয় তাহলে একবার নয় বারবার আইনের সাহায্য আমি কামনা করব। এর পাশাপাশি রুপা অপসাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে রুপার স্বামীসহ স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।