রাজনীতি

মেহেরপুরে হরতালের সমর্থনে সাবেক এমপি মাসুদ অরুনের লিফলেট বিতরন

By মেহেরপুর নিউজ

November 28, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ নভেম্বর:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা ৩০ নভেম্বর হরতালের সমর্থনে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরন করা হয়েছে।

আজ রোববার দুপুরে বিএনপি’র বেশ কিছু নেতাকর্মী হরতালের সমর্থনে প্রচারনার অংশ হিসেবে শহরের দোকানে দোকানে লিফলেট বিতরন করেন এবং হরতাল শান্তিপূর্ণভাবে পালনের আহবান জানান। তাদের এ আহবানে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন শহরের ব্যবসায়ীরা। প্রচারনায় অংশ নেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারন সম্পাদক আবু ওবায়দুল­াহ সেন্টু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।